রক্ষণাবেক্ষণ কাজে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৩:৩৮ পিএম

কয়লা সঙ্কট কাটিয়ে উৎপাদনে ফেরার দেড় মাস পর পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।

শুক্রবার রাত থেকে বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি এবং রক্ষণাবেক্ষণ কাজ শেষে সপ্তাহখানেকের মধ্য আবারও তা চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম জানান, রক্ষণাবেক্ষণের কাজে সাময়িক বন্ধ রাখা হয়েছে এ কেন্দ্রটি। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আগামী সপ্তাহের মধ্যেই পুনরায় এটি চালু হবে।

তিনি জানান, কোনো ধরণের যান্ত্রিক ত্রুটি কিংবা কয়লা সঙ্কটের কারণে নয়, বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছে মূলত কেন্দ্রটির নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য।

আরও পড়ুন: ঈদ সেলামির লোভ দেখিয়ে অপহরণ ও ধর্ষণের পর হত্যা

কেন্দ্রটিতে পর্যাপ্ত পরিমাণ কয়লার মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে কেন্দ্রটিতে ৭-১০ দিন চালানোর মত কয়লা মজুদ রয়েছে। আগামী ৫-৭ জুলাইয়ের মধ্যে ইন্দোনেশিয়া থেকে আরও কয়লা নিয়ে একটি বিদেশী জাহাজ আসছে মোংলা বন্দরে।


একাত্তর/জো

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। বন্ধ হওয়ার পাঁচদিন পরে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হয়।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর