সুগন্ধা থেকে এখনো সরানো হয়নি সাগর নন্দিনীকে

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৮:২৫ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে এখনো সরানো হয়নি দুদফা বিস্ফোরণের পর পুড়ে যাওয়া জ্বালানি তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২। নদী থেকেও অপসারণ হয়নি ছড়িয়ে পড়া তেল। 

এতে নতুন দুর্ঘটনার শঙ্কায় নদীর দুই পাড়ের মানুষ। জাহাজটি মাঝনদী থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে দ্রুত তেল অপসারণের পরামর্শ দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। 

ঝালকাঠির সুগন্ধা নদীতে সোমবার দ্বিতীয় দফায় বিস্ফোরণের পর আগুনে পুড়ে যায় তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২। টানা ১১ ঘন্টার আগুনে পুড়তে থাকে জাহাজের চার লাখ টন তেল।

ফায়ার সার্ভিসের অভিযানে আগুন নিভলেও জাহাজটির চেম্বারে এখনো পোড়া তেল ভাসছে। এছাড়াও নদীতে ছড়িয়ে পড়েছে তেল। ছড়িয়ে পড়ছে দূষণ।

এখনো জাহাজে তেল নদীতে ভাসতে থাকায় নতুন করে বিস্ফোরণের শঙ্কায় দ্রুত তেল উত্তোলন ও জাহাজটি সরিয়ে নেয়ার দাবি জানাচ্ছেন সুগন্ধা পাড়ের মানুষ।

একাধিক ফায়ার ইউনিট ফোম ক্যামিকেল ব্যবহার করেছে। নতুন কোন দুর্ঘটনা থেকে নিরাপদ থাকতে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তাও দিয়েছেন একই রকম পরামর্শ।

বুধবার প্রশাসন, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস বর্তমান অবস্থায় জাহাজ থেকে পানি তুলে ফেলার জন্য দায়িত্ব দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝালকাঠিকে। 

বিকেল সাড়ে ৪টায় পানি অপসারণের কাজ শুরু করেছে ফায়ার ফাইটার দল। জাহাজে জ্বালানি পুড়ে যাওয়ার পরও একটি বাঙ্কারে জ্বালানি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

গত পয়লা জুলাই সুগন্ধা নদীতে নোঙর করে রাখা জ্বালানি তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর বিস্ফোরণে ৪ জন মারা যায়। মাত্র দুদিন পর একই জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত হন পুলিশ সদস্যসহ ১৪ জন। 

সাগর নন্দিনী-২ ২৬ জুন চট্টগ্রাম ডিপো থেকে ঝালকাঠি ডিপোর জন্য ছয় লাখ ৭৬ হাজার ৮৪৪ লিটার ডিজেল, চার লাখ ছয় হাজার ২৪৯ লিটার পেট্টোলসহ ১০ লাখ ৮৩ হাজার ৯৩ লিটার জ্বালানি নিয়ে আসে। ২৮ জুন ঝালকাঠি সুগন্ধা নদীতে নোঙ্গর করে।


একাত্তর/এআর


চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর