ফকিরহাটে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৪:৩২ পিএম

বাগেরহাটের ফকিরহাটে নারকেল গাছ থেকে পড়ে ইউসুব শেখ (৬৫) নামের এক দিনমুজুর মারা গেছেন। উপজেলার মানসা সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিনমুজুর ইউসুব শেখ মধ্যবাহিরদিয়া গ্রামের মৃত কোহিল উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ইউসুব শেখ মানসা সাহাপাড়া এলাকায় কল্পনা চক্রবর্তীর একটি নারকেল গাছে ওঠেন গাছ পরিস্কার করার জন্য। এসময় হাত ফসকে মাটিতে পড়ে যান তিনি। মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এআর

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
বাগেরহাটে সৎ মার বিরুদ্ধে সাড়ে ছয় বছরের এক শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে জিজ্ঞাসাবাদে আটক করেছে পুলিশ।
বন্দরনগরী চট্টগ্রামের বালুয়ার দীঘির পাড় এলাকায় টিনশেড একটি বাড়িতে আগুন লেগে এক দম্পতি মারা গেছেন। আহত হয়েছেন তিন জন।
বাগেরহাটে যাত্রীবাহী ইজিবাইকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর