ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম

কক্সবাজারের চকরিয়ায় কলেজ ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া জড়িত স্থানীয় মেম্বারসহ বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

চকরিয়ার ডুলাহাজারায় দিনে দুপুরে এক কলেজছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটে ১০ জুলাই। মেয়েটি কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। 

এরপর মোবাইলে ধারণ করে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা।

ভিডিওতে দেখা যায় ডুলাহাজারার চার নাম্বার ওয়ার্ডের উলুবনিয়ার বাসিন্দা শাহরিয়ার মোহাম্মদ হৃদয় ও তার সহযোগীরা ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালাচ্ছে।

পাশাপাশি ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়ার হুমকিও দিতে শোনা যায় সেই ভিডিওতে।

এ ঘটনায় ডুলাহাজারার উলুঘুনিয়ার শাহরিয়ার হৃদয়, রিয়াজ এবং স্থানীয় ইউপি সদস্য রমজান আলিকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

ভুক্তভোগীর বাবা বলেন, অভিযুক্তদের সিন্ডিকেট এই ঘটনা ঘটনোর পর আমার মেয়েকে হুমকি দিয়ে আমার কাছে ঘটনা না জানাতে বলেছে।

অভিযুক্ত শাহরিয়ারকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছি। বাকিদেরও দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন: রাজবাড়ীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

এদিকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এই ঘটনার প্রতিবাদ করায় তাকেও প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারকেও মারধর এবং হত্যার হুমকি দিচ্ছে।

একাত্তর/আরএ

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর