আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের চালকসহ নিহত দুই

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০২:২০ পিএম

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ির চালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। তাদের প্রথমে নারায়ণগঞ্জ ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে শহরের চাষাড়ায় শান্তা মার্কেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহত ফায়ার সার্ভিসের গাড়ির চালকের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তবে নিহত পথচারীর পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে ফকির অ্যাপারেলসে আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। গাড়িটি শহরের চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে এলে চালক স্ট্রোক করেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার, তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়। আহত হন ব্যাটারিচালিত অটোরিকশার আট যাত্রী। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের গাড়ির চালক স্ট্রোক করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে এক পথচারী নিহত হয়েছে। 

সহকর্মীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ঢাকা সদর দপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামান  জানান, বাসে ধাক্কা দেওয়ার আগে আগে জাহাঙ্গীর স্ট্রোক করে মারা যান। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর