চট্টগ্রাম-১০ উপনির্বাচনের প্রচার শেষ মধ্যরাতে, রোববার ছুটি

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৯:৩২ পিএম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে শুক্রবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার। ইতোমধ্যে নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী রোববার এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চট্টগ্রাম-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫৬টি ভোটকেন্দ্রের এক হাজার ২৬১টি বুথে ভোট হবে। ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে দুই হাজার ১১০টি ইভিএম। ভোট গ্রহণ কর্মকর্তা থাকবে চার হাজার ১০৬ জন। নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করবেন।  

তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ওই এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে গত বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী এ উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ৩০ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভুঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত এবং গণমুক্তি জোটের রশিদ মিয়া।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ আসনের উপনির্বাচনে ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ছয় জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও বাকি পাঁচ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ এবং নারী দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়া এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের।

সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করে গত ৮ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী ৩০ জুলাই এখানে উপনির্বাচন।

গত ২ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি এ আসন থেকে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।


একাত্তর/এসজে

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন মো. নায়েব আলী জোয়ারদার‌। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান মানিক আবারও নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি।
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার। কুসিক মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের প্রকাশিত বেসরকারি ফলাফলে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর