মুন্সীগঞ্জে ডুবে যাওয়ার ট্রলার উদ্ধার, নিখোঁজ তিন শিশু

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:৪২ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদী রসকাঠি অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ট্রলারে কোনো মরদেহ পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও তিন শিশু নিখোঁজ রয়েছে। 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা অঞ্চলের ডুবুরি কর্মকর্তা লেফটেন্যান্ট আলভী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান করা হবে। নদীতে স্রোতের কারণে নিখোঁজদের দেহ ভেসে যেতে পারে।

এদিকে লৌহজংয়ের উপজেলা নির্বাহী আব্দুল আউয়াল বলেছেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন নারী ও চার শিশু রয়েছে।

তিনি জানান, এখনও নিখোঁজ রয়েছে তিন শিশু। তারা হলো-  তুরাণ (৮), মাহিন (৭) ও নাবা (৭)। 

রোববার সকাল নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এর আগে বৈরি আবহাওয়া ও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় শনিবার দিবাগত রাত দুইটার দিকে উদ্ধার অভিযান সেদিনের মতো শেষ করা হয়। 

শনিবার রাত আটটার দিকে উপজেলার তালতলা-ডহুরী খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। 

আরও পড়ুন: রাঙ্গামাটিতে ৮০ ঘণ্টা ভারী বর্ষণ, পাহাড় ধসের আশঙ্কা

স্থানীয়রা জানায়, ডুবে যাবার সময় ট্রলারটিতে অন্তত ৪৬ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ১৯ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। আর বাকিদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 


একাত্তর/এসি

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
পটুয়াখালীর উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ৪২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছয় জেলের কোনো সন্ধান মেলেনি। কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় জেলেদের সমন্বয়ে সাগরে টানা উদ্ধার অভিযান চললেও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর