রাঙ্গামাটিতে ৮০ ঘণ্টা ভারী বর্ষণ, পাহাড় ধসের আশঙ্কা

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:৫২ এএম

রাঙ্গামাটিতে প্রায় ৮০ ঘণ্টা ধরে ভারী বর্ষণ হয়েছে। এতে বিভিন্ন এলাকায় পাহাড়ের মাটি নরম হয়ে গেছে। শনিবার রাত থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ। এখনও থেমে থেমে চলছে বৃষ্টি। 

এদিকে ঝুঁকি এড়াতে স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে নিতে রাত থেকেই জোর তৎপরতা শুরু করেছে প্রশাসন। রাঙ্গামাটি জেলা প্রশাসনের তিনটি টিম, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তবে এখনও ঝুঁকি নিয়ে অনেকেই রয়ে গেছেন পাহাড়ের গায়ে। 

জেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, রাঙ্গামাটি শহর ও উপজেলায় মোট ১৮২ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে পাহাড় ধসের আশঙ্কায় রাঙ্গামাটি শহরের বেতার ভবন, বিএম ইনিস্টিটিউট স্কুল ও লোকনাথ মন্দির আশ্রমে আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছে। তিনটি আশ্রয় কেন্দ্রে বর্তমানে আশ্রয় নিয়েছেন ১২০ জন। 

image


রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন জানিয়েছেন, আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও ভাতের ব্যবস্থা রাখা হয়েছে। 

এদিকে রাঙ্গামাটি জেলা বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় গভীর রাত পর্যন্ত কাজ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। 

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দিদারুল আলম জানিয়েছেন, ২০১৭ সালের কথা চিন্তা করে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুর্যোগ হলে উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হবে। 

এদিকে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে রেসকিউ টিম গঠন করা হয়েছে জানিয়েছেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হাসান।

image


তিনি বলেন, রাঙ্গামাটি পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি উপজেলায় রেসকিউ টিম গঠন করা হয়েছে। এছাড়া রাঙ্গামাটি জেলা পুলিশের সব সদস্যকে যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  

এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই লেকে সব ধরণে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলার ডুবি: উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি দল

২০১৭ সালে ১৩ জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় পাঁচ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আবারও যাতে এমন  না ঘাটে সেজন্য প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর