আইসক্রিমে বিষাক্ত রঙ ও রাসায়নিক, ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৯:৩৮ পিএম

নীলফামারীতে বিষাক্ত রঙ ও রাসায়নিক মিশিয়ে আইসক্রিম তৈরি এবং নামীদামী ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করার দায়ে সোনার বাংলা নামে এক প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার জেলা শহরের পলাশবাড়ী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানার অর্থ আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, বিষাক্ত রঙ, রাসায়নিক ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরি, নিম্নমানের কোমল পানীয় তৈরি করে বিভিন্ন ব্রান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করে আসছিল সোনার বাংলা নামের প্রতিষ্ঠানটি। অভিযানে তা প্রমাণিত হওয়ায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রতিষ্ঠানের মালিক ফেরদৌস আলম তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। এসময় জব্দ করা পণ্যগুলো মাটিতে পুতে ধ্বংস করে প্রতিষ্ঠানটি সাতদিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: চাঁদপুরে ২৮ বাল্কহেড ও তিনটি ড্রেজারসহ ৬২ শ্রমিক আটক

এ অভিযানে সহযোগিতা করেন নীলফামারী সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোরসালিন ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল।


একাত্তর/জো

নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর