মসজিদের নামকরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ছয়

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৫:১২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মসজিদে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছর আগে কামশাইর দক্ষিণপাড়া গ্রামের আফি ভূইয়া মসজিদ নির্মাণের জন্য ৬ শতাংশ জমি দান করেন। সেই মসজিদে নির্মাণ করে সমাজের লোকজন নামাজ আদায় করে আসছিল। মসজিদের নামকরণ করা হয় কামশাইর দক্ষিণপাড়া জামে মসজিদ। ৩ বছর আগে স্থানীয় হাকিম ভূইয়া, নোয়াব ভূইয়া, আফাজউদ্দিন ভূইয়াসহ কয়েকটি পরিবার ওয়াকফা স্টেটের মাধ্যমে মসজিদটির নাম কামশাইর দক্ষিণ ভূইয়া পাড়া মসজিদ হিসেবে নামকরণের অনুমতি নিয়ে আসে। দুই বছর আগে বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কবির হোসেন এ অনুমতির বিরুদ্ধে আপিল করেন। বর্তমানে তা তদন্তাধীন।

এদিকে শুক্রবার সকালে মসজিদের বর্তমান কমিটি প্রধান দরজার ওপরে টাইলস দিয়ে 'কামশাইর দক্ষিণপাড়া জামে মসজিদ' নেমপ্লেট বসায়।

এ নিয়ে জুমার নামাজের পর হাকিম ভূইয়া, আফাউদ্দিন ভূইয়াসহ কয়েকজন নেমপ্লেট নামিয়ে ফেলার জন্য বললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় আহত হন- লুদ্দুছ খা (৬৫), আফাউদ্দিন ভূইয়া (৬৪), সেতারা বেগম (৬০) , সোহানা আক্তার (৪০), সোহাগী বেগমসহ (৪২) ছয়জন। আহতদের মধ্যে লুদ্দুছ খা ও আফাউদ্দিন ভূইয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। 

image


এ ঘটনা জের ধরে রাত ১০টার দিকে হাকিম ভূইয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা মসজিদের হামলা চালিয়ে প্রধান দরজার ওপরে টাইলস দিয়ে বসানো নেমপ্লেট, মসজিদের চারটি জানালার গ্লাস ভাংচুর করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তখন মসজিদে মাইকিং করলে এলাকাবাসী ধাওয়া করে লুৎফর নামে একজনকে আটক করে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসলে এলাকাবাসী আটক ব্যক্তিকে পুলিশে দেয়। তবে মসজিদে ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দুপক্ষ।

এ ঘটনায় উভয় পক্ষ রূপগঞ্জ থানায় আলাদা দুটি অভিযোগ জমা করেছে।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, মসজিদ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরবিএস  
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর