র‍্যাবের অভিযানে এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৯:২৫ পিএম

নরসিংদীর রায়পুরার মরজাল এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব। 

গ্রেপ্তার মাদক কারবারি কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার ডালপা গ্রামের ফরিদ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪২)। 

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার খলিলুর রহমান।

এসময় ক্যাম্প কমান্ডার  জানান, আসামী তাজুল আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। সে নিয়মিত কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নরসিংদী ও তার আশেপাশের এলাকায় বিক্রি করে থাকে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন ও কেনাবেচার সময় তাকে হাতেনাতে আটক করে র‍্যাব। 

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এআর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর