নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে ঢুকেই বাঘের দেখা পেলেন পর্যটক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে ঢুকেই বাঘের দেখা পেয়েছেন পর্যটক। তারা জানিয়েছেন, রোববার সকালে বনের কটকা ও কচিখালী এলাকায় দুটি বাঘকে নদীতে সাঁতার কাটতে দেখা গেছে। পরে দুপুরে আলীবান্দা ইকো ট্যুরিজম স্পটে ভোলা নদী আরও একটি বাঘকে সাঁতার কাটতে দেখেছেন বনরক্ষীরা।

বনরক্ষীরা জানিয়েছে, এর দুই সপ্তাহ আগে বনের কচিখালী অফিসের পুকুর পাড়ে ও রান্না ঘরের কাছে একাধিক বাঘের আনাগোনা দেখা গেছে। তাদের ধারনা, বনে বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় হরহামেশাই বাঘের দেখা মিলছে।  

রোববার রাতে পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, কটকা অফিস সংলগ্ন টাওয়ারের খালে পর্যটকবাহী ক্রাউন জাহাজের যাত্রীরা প্রথমে একটি রয়েল বেঙ্গল টাইগার দেখতে পান। বাঘটি খাল সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছিলো। ওই দিন দুপুরে রেঞ্জের ভোলা নদীতে বনরক্ষীরা বাঘ দেখেছেন। এছাড়া শনিবার সাম্পান নামের পর্যটকবাহী লঞ্চের যাত্রীরা একটি বাঘ নদী সাঁতরে তীরে উঠে যাওয়ার দৃশ্য উপভোগ করেছেন। এসময় পর্যটকরা সাঁতার কাটা বাঘের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা শেখ হাসান মাহমুদ জানান, বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় সুন্দরবনে ঢুকলেই দেখা মিলছে। তার দাবি, মানুষের সচেতনতা ও বনবিভাগের তৎপরতায় বনে বাঘের সংখ্যা বেড়েছে। 

একাত্তর/এসি
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর