বাসে পেট্রল বোমা হামলা: খালেদার অনুপস্থিতিতে চার্জ গঠন পেছালো

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলাসহ তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে খালেদা জিয়া অনুপস্থিত থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে চার্জ গঠনের তারিখ পিছিয়েছে আদালত। 

বুধবার আসামি পক্ষের আইনজীবীদের আবেদনে চার্জ গঠনের তারিখ পেছান কুমিল্লা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। 

এদিন সকাল সাড়ে ১০টায় মামলায় হাজিরা দিতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। 

বেলা ১১টার দি‌কে সাংবাদিকদের বিষয়টি জানান আসামি পক্ষের আইনজীবী কাজী নাজমুস সাদাত, কাইমুল হক রিংকু ও মোহাম্মদ আক্তার হোসাইন।

মামলার এজাহারে জানা যায়, ২০১৫ সালের তিন ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামে হরতাল-অবরোধ চলাকালে আইকন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৮০) পেট্রল বোমা ছোড়া হয়। এ সময় বাসের সাত যাত্রী পুড়ে ঘটনাস্থলে নিহত এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার ওই দিন বিকেলে (৩ সেপ্টেম্বর ২০১৫) ৫৬ জনের নামে এবং অজ্ঞাত ৭০/৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ২০১৭ সালের দুই মার্চ ৭৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম। 

মামলার প্রধান আসামি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এই মামলার ৫১ নম্বর আসামি বেগম খালেদা জিয়া। 

মামলায় কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সালাউদ্দিন আহমেদ, শওকত মাহমুদ, মনিরুল হক চৌধুরীসহ অনেকে। 

আসামি পক্ষের আইনজীবী কাজী নাজমুস সাদাত বলেন, বেগম খালেদা জিয়া বর্তমানে আদালতের নির্দেশে সরকারের হেফাজতে আছেন। তাই তাকে উপস্থিত করার দায়িত্ব সরকারের। যেহেতু তিনি অসুস্থসহ অনেকেই অনুপস্থিত তাই আমরা আবেদন করি। আদালত তা গ্রহণ করেছে। চার্জ গঠনের তারিখ কবে তা পরে জানা যাবে।

এদিকে ২০১৫ সালের চৌদ্দগ্রামের হায়দারপুলে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের আরও একটি মামলায় আসামিদের উপস্থিতির শুনানি একই আদালতে একই সময় অনুষ্ঠিত হয়।

কুমিল্লার আদালতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইমেজ: একাত্তর

এসময় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে যাচ্ছে। 

তার দাবি, বিএনপির প্রায় ৪৫ থেকে ৪৯ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবার আরেকটা নির্বাচন করে তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে এসব মামলা করা হয়েছে। এসব মামলার একটি এই বোমা হামলার মামলা। এবার আর কোন সুযোগ নেই। জনগণ জেগে উঠেছে।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর