বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই বিএনপির অগ্রগতির মূল শক্তি।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভা মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে কর্মীদের অংশগ্রহণে আরও শক্তিশালী করতে হবে। কর্মী সংখ্যা বৃদ্ধি এবং জন-সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করতে হবে। নেতা-কর্মীদের আচরণ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সকল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের প্রতি কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি সবসময় সেবামূলক কাজের আগ্রহ নিয়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। সমাজের অসুস্থ, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের খোঁজ-খবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার ব্যাপারে নেতা-কর্মীদের মানবিক ও নৈতিক দায়িত্ব নিতে হবে। যাতে সাধারণ মানুষ নির্দ্বিধায় বিএনপির প্রতি আস্থা রাখতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান উল্লেখ করে বিএনপি দলীয় নেতাকর্মী ও সমর্থক সবাইকে আন্তরিকভাবে জন-মানুষের সেবায় তিনি কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আমন মৌসুমে ধান চাষে ব্যবহারের জন্য দেশে স্যারের পর্যাপ্ত মজুত রয়েছে। দিনাজপুর একটি খাদ্য শস্য উৎপাদনের জেলা হিসেবে সারাদেশে পরিচিতি রয়েছে।

একটি অশুভ চক্র সারের সংকট সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সরকার সজাগ রয়েছে, আপনারা সবাই সজাগ থাকবেন, যাতে সার নিয়ে কোনোভাবেই ষড়্‌যন্ত্রকারীরা কেলেঙ্কারি সৃষ্টি করতে না পারে। সার নিয়ে যদি কোনো ডিলার বা অন্য কেউ ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দেন।    

শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, একটি উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু নিজের সন্তান নয়, প্রতিবেশীর সন্তানের শিক্ষার প্রতিও নজর রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি শাহীনুর ইসলাম মণ্ডলসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরবিএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর