সুন্দরবনে জেলের মাথা উদ্ধার, শরীর বাঘের পেটে ধারনা বনবিভাগের

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম

বাগেরহাটে নিখোঁজের চার দিন পর সুন্দরবন থেকে এক জেলের ক্ষতবিক্ষত মাথা উদ্ধার করছে বনবিভাগ। এসময় তার গায়ে একটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে হয়। বন বিভাগের ধারনা, ওই জেলের শরীর বাঘ খেয়ে ফেলেছে।

রোববার সকালে জেলার শরণখোলা উপজেলার সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকা থেকে ওই জেলের মাথা উদ্ধার করা হয়। 

তার নাম শিপার হাওলাদার (২৪)। তিনি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, গত বুধবার শিপার অবৈধভাবে মাছ ধরার জন্য সুন্দরবনে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিষয়টি পরিবার বন বিভাগকে জানালে তার খোঁজ শুরু হয়। পরে ওই স্থান থেকে থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তার মাথা এবং গেঞ্জি উদ্ধার করা হয়। ওই স্থানে বাঘের পায়ের বেশ কিছু চিহ্নও পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বাঘ ওই জেলের ওপর হামলা করে তার শরীর খেয়ে ফেলেছে। আর ক্ষতবিক্ষত অবস্থায় মাথা ফেলে গেছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, শিপারের বাবা গেঞ্জি দেখে ওই ছেলের মরদেহ শনাক্ত করেছেন। মাথাটি পারিবারে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

একাত্তর/এসি
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর