পটুয়াখালীর গলাচিপা-দশমিনার অসচ্ছল, পঙ্গু, প্রতিবন্ধী, বৃদ্ধ ও অসহায় মানুষের মাঝে ইলেকট্রিক বেড, আধুনিক হুইল চেয়ার, কমোড চেয়ার, এলবো স্টিক ক্রাচ, উন্নতমানের লাঠি ও ১২টি মসজিদে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৯নং ওয়ার্ড এলাকায় এসব সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য কামরান শাহিদ প্রিন্স মহাব্বত।
তিনি জানান গলাচিপা-দশমিনার অসচ্ছল, পঙ্গু, প্রতিবন্ধী, বৃদ্ধ অসহায় মানুষের মাঝে ৪০০ পিস লাঠি,২০০ পিস কমোড, ২টা ক্রাস, একটি হুইল চেয়ার, একটি ইলেকট্রিক বেড ও ১২টি মসজিদে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ আহমেদ আসিফ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুবলীগ নেতা আরিফ খলিফাসহ আরও অনেকে।
