নোয়াখালীতে মণ্ডপে হামলায় তিন নারী আহত, থানায় মামলা

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১২:৫০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুরে একটি অস্থায়ী পূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের আক্রমণে তিন নারী আহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করিমপুর থেকে গণিপুর সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ দেখায়। 

শনিবার সন্ধ্যা ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর পূজা মণ্ডপে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- একই এলাকার আলো রানী, লক্ষ্মী রানী দাস ও লক্ষ্মী রানী। 

হামলার খবর পেয়ে দ্রুত সময়ে র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

করিমপুর কালী মন্দিরের সভাপতি গণেশ রবি দাস বলেন, ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি এ হামলায় অংশ নেয়। 

এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় শেখ সেলিমকে (৫০) প্রধান আসামি করে এজাহারনামীয় আরও দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন রবি দাস। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২০ জনকে।   

রবি দাস বলেন, চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় ২৬ বছরের পুরোনো জয় শিবা রবি দাস সংঘ কালী মন্দির। এ মন্দিরের পূজা মণ্ডপে কালীপূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা বেশি হয়। পূজা মণ্ডপ সংলগ্ন এলাকায় দাস সম্প্রদায়ের লোকজনের বসবাস। 

তিনি আরও বলেন, এ মণ্ডপে পূজা হলেই স্থানীয় বাসিন্দা সেলিম এটা নিয়ে মতবাদ তৈরি করেন। শনিবার সন্ধ্যার সময় পূজা মণ্ডপে কোনো পুরুষ কেউ ছিলেন না। ওই সুযোগে সেলিমের নেতৃত্বে ৩০-৩৫ জন লোক পূজা মণ্ডপে হামলা চালায়। হামলায় তিনজন নারী আহত হন। এছাড়া একটি বিশ্বকর্মা প্রতিমা ভেঙ্গে যায়, একটি নির্মাণাধীন প্যান্ডেল ভাঙচুর করে একটি প্রণামি বক্স ও প্রতিমার সরঞ্জামাদি লুট করে নিয়ে যায় তারা। বেশ কিছুদিন আগে থেকে স্থানীয় শেখ সেলিম কালী মন্দিরের এ জায়গা নিজের বলে দাবি করে আসছে। জায়গার বিরোধে সে এ হামলা চালায়।  

বেগমগঞ্জ থানার (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, একটা সরকারি খাস জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব আছে। পূজার প্যান্ডেল তৈরি করার সময় দুইজন লোক গিয়ে মালিকানা দাবি করে।  

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় পূজার প্যান্ডেলে হামলা ও ধর্ম অবমাননার অভিযোগে মামলা নেয়া হয়েছে। ওই মামলায় এজাহারনামীয় আসামি তিনজন এবং অজ্ঞাত আসামি ২০ জন।   

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব জানান, বিরোধপূর্ণ সরকারি জায়গাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজার প্যান্ডেল করার কারো নিকট থেকে কোনো অনুমতি নেয়নি। তারপরেও বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিএস  
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ভারতের ভারত মণ্ডপমে সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস শেরপাদের এক...
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
ইরান যুদ্ধ কেন্দ্রিক সংঘাত এবং যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ব্যাপক প্রচারণার মাঝেই সংক্ষিপ্ত ৪৮ ঘণ্টার আয়ারল্যান্ড সফরে দেশটির রাজধানী ডাবলিনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর