চাটখিলে সাংবাদিক সৌরভকে মারধর ও হত্যার হুমকি

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার এস কে সৌরভের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

ওমানপ্রবাসী ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের কথাকাটাকাটির জেরে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল সাংবাদিক সৌরভকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে এবং তাঁদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।

ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ভুক্তভোগী সাংবাদিক এস কে সৌরভ জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে দেলিয়াই বাজারে তার ভাগিনা মেহেদীর গায়ে একটি চলন্ত মোটরসাইকেল লাগে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন ও মারমুখী আচরণ শুরু করেন। এতে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হলে স্থানীয় লোকজন তা থামিয়ে মেহেদীকে বাড়ি পাঠিয়ে দেন।

সাংবাদিক সৌরভ মধ্যস্থতা করে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলেও ওই চালক নিজেকে প্রভাবশালী দাবি করে চড়াও হন এবং সৌরভকে ধাক্কা দিয়ে ভাগিনাকে হত্যার হুমকি দেন। ঘটনার কিছুক্ষণ পর ওই ব্যক্তি ফোন করে সহকর্মীদের বাজারে ডেকে নেন।

মুহূর্তের মধ্যেই লাঠিসোঁটা হাতে ১৫-২০ জনের একটি দল বাজারে এসে প্রবাসীকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বাড়ি ফেরার পথে সাংবাদিক সৌরভের পথরোধ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় তারা।

হামলাকারীরা সৌরভকে বেধড়ক মারধর করতে করতে পুনরায় বাজারের দিকে নিয়ে যায়। পরে তাঁর চাচাতো ভাই আবির তাঁকে উদ্ধার করে নিজের দোকানের ভেতরে নিয়ে গেলে সেখানেও পুনরায় আক্রমণের চেষ্টা চালানো হয়। পরবর্তীতে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তিনি কোনোমতে উদ্ধার পেয়ে একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন।

সৌরভের অভিযোগ, হামলাকারীদের অধিকাংশেরই বয়স ২০ বছরের নিচে এবং তারা স্থানীয় চিহ্নিত কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। এই ন্যাক্কারজনক ঘটনার পর বুধবার (২১ অক্টোবর) চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। দ্রুত তদন্তের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার, সুষ্ঠু বিচার নিশ্চিত এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবি জানিয়েছেন এই সাংবাদিক।

একাত্তর/এআরএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে এক স্থানীয় যুবদল নেতার বাড়ির গেটে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে- সাজেক গণ অধিকার পরিষদের (ইউপিডিএফ সমর্থিত) ডাকা পথ অবরোধকে কেন্দ্র করে চরম সহিংসতা ও গোলাগুলির খবর পাওয়া গেছে। আটকে পড়া পর্যটকদের আইনশৃঙ্খলা...
পারস্য উপসাগরে এক নজিরবিহীন ও সংবেদনশীল সামরিক অভিযানে অবৈধভাবে তেল পরিবহনে জড়িত চারটি জ্বালানিবাহী জাহাজে একযোগে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির...
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে ফুটবলের আসল উন্মাদনা আর চমকপ্রদ নাটকের এক নিখুঁত কোলাজ দেখল পুরো বিশ্ব! বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে পিছিয়ে পড়েও ডেক্লান রাইসের শেষ মুহূর্তের দেবদূতের মতো আবির্ভাবে ২-২...
ক্রিকেটের লাল বলের বাইশ গজে দীর্ঘ ১৪৯ বছরের ইতিহাস নতুন করে লিখলেন অস্ট্রেলিয়ার গতির দানব মিচেল স্টার্ক! বাঁহাতি পেসের বিষাক্ত সুইং আর গতি দিয়ে বহু আগে থেকেই ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরানো ৩৬...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর