বিদ্যুতের ছোঁয়ায় বদলে যাচ্ছে তিন পাবর্ত্য জেলা, ৬৫ ভাগ মানুষই বিদ্যুৎ সুবিধার আওতায়

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৭:২৪ পিএম

বিদ্যুতের ছোঁয়ায় বদলে যাচ্ছে তিন পাবর্ত্য জেলা। তিন জেলার ৬৫ ভাগ মানুষই এসেছে বিদ্যুৎ সুবিধার আওতায়। গেলো ১০ বছরে এর আওতায় এসেছে প্রায় দেড় লাখ পরিবার। যার কারণে কেবল অন্ধকার দূর করাই নয় বিদ্যুতকে কাজে লাগিয়ে উপার্জনের নানা পথ খুঁজে পেয়েছে পাহাড় অঞ্চলের মানুষ।

পার্বত্য জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক। দিগন্ত জোড়া পাহাড়ের ভাজে ভাজে জনবসতি। রয়েছে দূরের পাহাড়ে ভারতের মিজো জনগোষ্ঠীর আনাগোনা। মাত্র বছরখানেক ধরে গ্রীড লাইনের বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন এখানকার মানুষজন। 

image


আওয়ামী লীগ সরকার সেখানে বিদ্যুৎ দেয়ার পর বদলে গেছে মানুষের জীবন। এখন মধ্যরাত পর্যন্ত কর্মমুখী নানা কাজে ব্যস্ত থাকার সময় পাচ্ছে মানুষ। সমুদ্রপৃষ্ট থেকে ১৮শ ফুট উচ্চতাতেও পাহাড়ের ঘরে ঘরে পৌছে গেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। 

image


বিদ্যুত মানুষের কাছে পৌছে দিয়েছে আয়ের অনেক পথ। ছোট কল-কারখানা আর বৈদ্যুতিক চার্জে চলা গাড়ী চালিয়েও অনেকের উপার্জনের উপায় হয়েছে। গেলো ১০ বছরে প্রায় দেড় লাখ পরিবারকে বিদ্যুৎ দেয়া হয়েছে। রাঙ্গামাটির মুসলিমপাড়া বা বালুখালির ত্রিপুরাপাড়াসহ দূর্গম ঘর গুলোতে বিনামূল্যে সৌর বিদ্যুতও পৌছে দিয়েছে সরকার। 

image


আগামীতে আরও নতুন করে ৪০ হাজার পরিবারকে সৌর বিদ্যুত সুবিধার আওতায় আনার কাজ চলছে। গেলো ১০ বছরে তিন পার্বত্য জেলায় নতুন সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে ১ হাজার কিলোমিটার।

একাত্তর/ এনএ

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর