কানাডার জাল ভিসার ফাঁদ, যুক্তরাজ্যে বসে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩৪ পিএম

কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা। অনুসন্ধানে জানা গেছে, সিলেটের শাহেদ যুক্তরাজ্য রাষ্ট্রে বসে ভয়াবহ এই প্রতারণা ফাঁদ পেতেছেন। প্রতারণা করতে ছাড় দেননি নিজের স্ত্রীকেও।

নোয়াখালীর এই গৃহবধূ নিজের সন্তানকে নিয়ে কানাডায় পাড়ি জমাতে চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন ভাগ্য বদলের। তাইতো নিজের শেষ সম্বল বিক্রি করে একটি এজেন্সিকে ৩৫ লাখ টাকা দিয়েছিলেন।

এর কিছুদিন পর কাঙ্ক্ষিত সেই ভিসাও চলে এসেছিলো, আত্মীয় পরিজনের থেকে বিদায় নিয়ে রওনা হয়েছিলেন কানাডার পথে। এই পর্যন্ত সব ঠিকই ছিলো, কিন্তু বিপত্তি বাঁধে এয়ারপোর্টে গেলে।

দালাল চক্রের দেয়া এই ভিসাটি ফেক বলে সিল মেরে দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এই জাল ভিসার সূত্র ধরেই আমাদের অনুসন্ধানের শুরু। জানা যায়, এই চক্রের ফাঁদে পড়েছে আরো বহু মানুষ। এই যেমন নোয়াখালীর নাইমুল ইসলাম। মাদ্রাসায় চাকরির পাশাপাশি মসজিদে ইমামতিও করতেন।

তিনিও পরিবারসহ কানাডায় গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখেছিলেন। ধার-দেনা করে তিনিও এজেন্সিকে দিয়েছিলেন ৩৫ লাখ টাকা। বিনিময়ে তারও মিলেছে জাল ভিসা।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, কানাডায় যাওয়ার আশায় তারা সবাই ঢাকার মুন্সি এয়ার ট্রাভেলসে টাকা ও পাসপোর্ট জমা দেন। খোঁজ নিয়ে জানা যায়, এই ট্রাভেলসের মালিক সামিউল ইসলাম নামের একজন।

তার সাথে কথা বলে জানা যায়, তিনি একটি দুটি নয় এমন ৫টি পরিবারের ভিসার জন্য প্রায় দেড় কোটি টাকা নিয়েছেন। এসব টাকা ও পাসপোর্ট তিনি দিয়েছেন সিলেটের শাহেদ নামের এক ব্যক্তির প্রতিনিধিকে।

শাহেদ প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে সবগুলো জাল ভিসা দিয়েছে বলেও দাবি করেন এজেন্সির মালিক।

কে এই শাহেদ। এবার তার মুখোমুখি হতে চাই আমরা। খোঁজ নিয়ে জানা যায়, শাহেদের বাড়ি সিলেটে। এখন থাকেন যুক্তরাজ্যে। বিদেশে বসেই দেশের মাটিতে জাল ভিসার ভয়াবহ এই জাল বিস্তার করেছেন তিনি।

বহু মানুষের থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতারণা করতে নিজের স্ত্রীকেও ছাড় দেননি শাহেদ। ভিসা দেয়ার কথা বলে স্ত্রী ও তার আত্মীয়দের থেকে হাতিয়ে নিয়েছেন ৬০ লাখ টাকা। বিনিময়ে তাদের কেও দিয়েছেন জাল ভিসা।

শাহেদকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নারী। কিন্তু টাকা হাতিয়ে নেয়ার পর তিনি জানতে পারেন তাদের বিয়ের সব কিছুই ভুয়া। কাবিনের কাগজও জাল। শাহেদ অন্য এক নারীকে বিয়ে করে চলে গেছেন যুক্তরাজ্যে।

শাহেদের প্রতারণার ফাঁদে পড়ে ভয়ানক বিপাকে পড়েছেন এই নারী। চাইলেন সঠিক বিচার। বিদেশে বসে কাদের সহায়তাও এতো মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেন শাহেদ?

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে শাহেদের অন্যতম সহযোগী তারই ফুফাতো ভাই রেওয়ানুল আলম রাহাত, মা জাহানারা বেগম, বন্ধু ইমরান হুসাইন, বান্ধবী মনি বেগম ও ফারহানাজ খন্দকার নামের এক নারী।

শাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করেছেন মুন্সি এয়ার ট্রাভেলসের মালিক সামিউল ইসলাম।

ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শাহেদের অন্যতম সহযোগী রেওয়ানুল আলম রাহাত, তার মা জানাহারা বেগমসহ চারজন। রাহতের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে একাধিক পাসপোর্টসহ মামলার গুরুত্বপূর্ণ আলামত। শাহেদকে দেশে ফিরিয়ে কঠিন শাস্তি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের।

 

এআরএস
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
সম্প্রতি, মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে দালালের খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছেন ১৪ যুবক।
মহাসড়কে যাত্রাবিরতিকে কেন্দ্র করে গড়ে ওঠা অনেক রেস্টুরেন্টেই খাবার ব্যবসার আড়ালে চলছে রমরমা মাদক কারবার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বেশিরভাগ রেস্তোরাঁয় এমন মাদক কারবারের প্রমাণ মিলেছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর