কক্সবাজারের উন্নয়নে ৫০ বছরের মহাপরিকল্পনা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৪ পিএম

আধুনিক হচ্ছে কক্সবাজার। সেই পর্যটন নগরের টেকসই উন্নয়নে ৫০ বছররে মাস্টারপ্ল্যান প্রকল্পের রোডম্যাপ ঠিক করতে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে কিক অফ মিটিং করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। মঙ্গলবার কউকের মাল্টিপারপাস হলে আয়োজিত এই মিটিংএ সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার। মিটিংয়ে প্রকল্পের স্থানীয় অংশীদার সেলট্রন-ইকে আর্কিটেক্ট জয়েন্ট ভেঞ্চার জেভি এবং আন্তর্জাতিক অংশীদার সাসাকির প্রতিনিধিরা তাদের মতামত দেন।  

মিটিংয়ে মাস্টারপ্ল্যান প্রকল্পের পরিকল্পনাকারী এবং উপদেষ্টারা প্রকল্পের অনন্য বৈশিষ্ট্যগুলো কীভাবে বাস্তবায়ন করবেন, সে সম্পর্কে উপস্থিত সবাইকে বিস্তারিত জানান। শুরুতেই বলা হয় মাস্টারপ্ল্যানটি ২০২১ সালের ১৮ মে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কক্সবাজার সফরের সময় যে ২৯-দফা রূপকল্প ঘোষণা করেছিরেন, সেই আলোকেই পরিচালিত হবে। 

এখানে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের মতামত অগ্রাধিকার দিয়ে সেগুলো পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া পূর্ব ও পশ্চিমা বিশ্বের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম-কক্সবাজারের দুই হাজার বছরের ইতিহাস বিবেচনায় রেখে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। 

মিটিংয়ে মাস্টারপ্ল্যান প্রস্তুতির টিম লিডার এবং প্রধান আরবান ডিজাইনার ডেনিস পিপার্জ তার বক্তব্যে বলেন, এই প্রকল্পের আন্তর্জাতিক অংশীদার সাসাকি আন্ত-শৃঙ্খলার মধ্যে সংযোগ স্থাপন করা প্রথম ফার্ম। তারা উন্নত বিশ্ব গড়ার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখছে। তারা বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশের’  দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সহায়তা করবে। পাশাপাশি প্রবৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। 

সেলট্রন ইএমএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যাম্পেইন অ্যাডভোকেসি প্রোগ্রামের প্রধান সমন্বয়ক শেখ মোহাম্মদ ফাউজুল মুবিন তার বক্তব্যে বলেন, তার প্রতিষ্ঠান প্রকল্পের জাতীয় অংশীদার হিসাবে তারা গণমানুষের চিন্তাভাবনা এবং স্থানীয় বাসিন্দাদের আকাঙ্ক্ষা মাস্টারপ্ল্যানে সমন্বয় করার বিষয়টি নিশ্চিত করবে। কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুন প্রজেক্টের সাফল্যের জন্য টিমওয়ার্কের উপর গুরুত্ব দেন।  

পরে সমাপনী বক্তব্যে কউকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার প্রকল্পের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই দিনটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং কক্সবাজারবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ এই দিনে কক্সবাজারের উন্নয়ন ধারার পরবর্তী ৫০ বছরের সূচনা হলো। এইদিনে যে রোডম্যাপের সুচনা হলো তা ভবিষ্যতের কক্সবাজারকে আরও উজ্জ্বল করবে।

সভায় অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সিএসসির প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সাদেক মাহমুদ, লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলম, সেলট্রন-ইকে আর্কিটেক্ট জেভির প্রকল্প পরিচালক, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মামুন অর রশিদ সেলট্রন ইএমএস লিমিটেডের পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ মোস্তফা এবং সাসাকির আরবান ডিজাইনার আলিখান ইকবাল মোহাম্মদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভূমি ব্যবহার পরিকল্পনাবিদ মোহাম্মদ হিশাম উদ্দিন চিস্তি।

এআর
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর