দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, তিন ম্যাজিস্ট্রেটসহ আহত ৯

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২:৩৬ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সোয়া ১১টায় শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মোক্তার গাজী। তিনি সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের বাচ্চু ছৈয়ালের ছেলে।

আহতদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারের অবস্থা গুরুতর। এছাড়াও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আব্দুল্লাহ আল মামুন এবং ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ইমামুল হাফিজ নাদিম গুরুতর আহত হয়েছেন। 

শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিলো। কাঁচিকাটা বাসীকে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে পদ্মা নদী দিয়ে স্পিডবোট যোগে ফিরছিলেন নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী কাজে নিয়োজিত একাধিক কর্মকর্তা ও কর্মচারী। তাদেরকে বহনকারী স্পিডবোটটি ভেদরগঞ্জের কাছাকাছি পৌঁছালে অপর দিক থেকে আরেকটি স্পিডবোট আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে নির্বাচনী দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হন। এরমধ্যে সংঘর্ষে সখিপুরের মোল্লা কান্দির মোটরসাইকেল চালক মোক্তার গাজীসহ জেলা প্রশাসকের কার্যালয়ের তিনজন ম্যাজিস্ট্রেট গুরুতর আহত হন। আহতদের মধ্যে মোক্তার গাজীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে আহত তিন ম্যাজিস্টেটসহ অন্যান্যদের শরীয়তপুর সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ম্যাজিস্ট্রেটসহ গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।

অন্য আহতরা হলেন- ম্যাজিস্ট্রেটদের গাড়ি চালক মো. সোহেল, জজ কোর্টের পেশকার হুমায়ুন কবীর, জুয়েল পাল, মো. বোরহান ও উত্তর তারাবুনিয়া এলাকার বারেক মিয়ার ছেলে সাইফুল ইসলামসহ আরও একজন।

জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, ভোট শেষে ফেরার পথে অপর দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হয়েছেন। ম্যাজিস্ট্রেটসহ আহত অন্যদের শরীয়তপুর সদর হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত একজন ম্যাজিস্ট্রেটকে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দিয়েছেন। আমরা তাকে ঢাকা পাঠাবো। নদী পথের দুর্ঘটনা রোধের জন্য ইতোমধ্যে নৌপুলিশ তৎপর হয়েছে।

আরবিএস
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর