পটুয়াখালীতে ডাকাতি ও ধর্ষণসহ আট মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম

পটুয়াখালীর তালিকাভুক্ত সন্ত্রাসী ও ব্যাংক ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ আট মামলার আসামি সোহাগ মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত ২টায় সেনাবাহিনীর সদর উপজেলা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহাগ মাঝি নামে এক চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে। তার বিরুদ্ধে সদর থানায় ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি এবং ঢাকা সিএমএম আদালতে ব্যাংক ডাকাতির মামলায় জড়িত থাকার অভিযোগসহ আটটি মামলা রয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্প থেকে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসারের নেতৃত্বে থানা পুলিশসহ লোহালিয়া গ্রামে অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে সোহাগ মাঝিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোহাগ মাঝি সম্প্রতি এলাকায় একটি চাঁদাবাজি এবং অপরাধমূলক নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। তার বিরুদ্ধে নিয়মিত আটটি মামলা থাকায় পুলিশ তাকে খুঁজছিলো।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, গ্রেপ্তার সোহাগ মাঝির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় পাঁচটি, গলাচিপা থানায় একটি, ডিএমপির পল্টন ও হাতিরঝিল থানায় দুটি মামলা রয়েছে। সোহাগ পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের রাফেজ মাঝির ছেলে। 

আরবিএস
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর