৯ দিন কারাবাসের পর জামিন পেলো স্কুল ছাত্র রাফি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি (১৫) জামিন পেয়েছে। 

কারাগারে যাওয়ার ৯ দিন পর বৃহস্পতিবার সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান তার জামিন মঞ্জুর করেন। 

ভুক্তভোগী তাউসিফুল করিম রাফি টেকনাফ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

গত ২৬ নভেম্বর ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমের বাড়িতে অভিযান চালায় টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল। 

পুলিশের দাবি, অভিযানের সময় রেজাউল করিম পালিয়ে যান। তখন তার সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলে রাফিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আছেন তিনি। 

এই ঘটনার তিনদিন পর ভুক্তভোগী পরিবার বিষয়টি গণমাধ্যমকে জানালে সংবাদ প্রকাশ হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।

বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কক্সবাজারের টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। 

রাফির বাবা রেজাউল করিম বলেন, গতকাল জেলা প্রশাসক আমাদের ডাকেন। আজ সকাল কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান জামিন মঞ্জুর করেন। আমরা এখনও আতঙ্কে আছি। জানি না আমার ছোট্ট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে।

রাফির আইনজীবী আয়াসুল রহমান বলেন, রাফি শিশু হওয়ায় আদালত জামিন দিয়েছে। কিছুক্ষণের মধ্যে রাফি কারাগার থেকে মুক্তি পাবেন।

আরবিএস
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর