বাণিজ্যমেলায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ এএম

নওগাঁ বাণিজ্যমেলা থেকে ফেরার পথে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, রোববার বিকালে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্যমেলা ঘুরতে যাই। আমরা রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ একটি মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, নিহতরা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় একটি কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরবিএস
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর