আশুলিয়ায় একাত্তর টিভির সাংবাদিককে মারধর, অপহরণের চেষ্টা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:০২ পিএম

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। 

সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে ইমন ও জাহিদ হাসান নামে দু'জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। তাদের বাড়ি নওগার বদলগাছী থানার খাদাইল মিঠাপুর এলাকায়।

দুই হামলাকারী আটক।

একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক বলেন, গত কয়েকদিন ধরে স্থানীয় ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ বিক্রি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য কাজ করছিলাম। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে আমার ওপর হামলার ঘটনা ঘটে। 

হামলাকারীরা প্রত্যেকেই ফার্মেসি ব্যবসার সাথে জড়িত বলেও জানান তিনি। 

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দু'জনকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরবিএস
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর