সড়ক নির্মাণে দুর্নীতি, একাত্তর টিভিতে সংবাদ প্রচারের পর টনক নড়লো কর্তৃপক্ষের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

সড়ক নির্মাণে দুর্নীতির সংবাদ একাত্তর টেলিভিশনে প্রচারের পরপরই টনক নড়েছে কর্তৃপক্ষের। পটুয়াখালীর রাঙ্গাবালীতে পাঁচ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণে কারসাজির অভিযোগের সংবাদটি প্রচারের ছয় ঘণ্টার মধ্যে তদন্তে নেমেছে এলজিইডি। 

বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে সড়কের কাজের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করেছে পটুয়াখালী থেকে আসা পাঁচ সদস্যের একটি দল।

এর আগে একই দিন সকাল ৭টায় একাত্তর টেলিভিশনের সংবাদে ‘রাঙ্গাবালীতে এলজিইডির সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ও লাইভ সম্প্রচার প্রচারিত হয়।

প্রতিবেদনে সড়ক নির্মাণে মানহীন বালু, জমাট বাঁধা সিমেন্ট এবং কাদামাটি মেশানো পাথর ব্যবহার এবং নকশাবহির্ভূতভাবে রড কম দেওয়ার অভিযোগ ওঠে। সংবাদটি প্রচারের পরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

তাৎক্ষণিক দুপুর দেড়টার দিকে পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমিতাভ সানার নেতৃত্বে এলজিইডির পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তারা সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বিশেষ মেশিন দিয়ে ঢালাই কেটে তিনটি নমুনা সংগ্রহ করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব নমুনা ল্যাবে পরীক্ষার পর কাজের মান যাচাই করা হবে।

প্রায় দুই ঘণ্টা ধরে সড়কটি পরিদর্শন ও নমুনা সংগ্রহ শেষে এলজিইডির পটুয়াখালী তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমিতাভ সানা একাত্তরকে জানান, সংবাদ প্রচারের পর তাৎক্ষণিক তিনি পরিদর্শনে আসেন। ঢালাইয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার রিপোর্ট হাতে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএস
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর