নেপালের জলবিদ্যুৎ সুড়ঙ্গ থেকে দুইজন জীবিত উদ্ধার!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত ২৬ আগস্টের ওই বিধ্বংসী বন্যায় এ পর্যন্ত ১,২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ।


নেপালের জ্বালানিমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ওই দুই কর্মী হলেন মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহা এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহারজন। গত ২৬ আগস্ট ত্রিশূলি নদী অববাহিকায় হিমবাহ ধসের পর নদীর আশপাশে থাকা অন্তত ছয়টি জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে প্রায় ৯০০ মানুষ আটকে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছিল।


উদ্ধার পাওয়া দুই ব্যক্তির মধ্যে সঞ্জয় সাহার আঘাত খুব একটা গুরুতর না হলেও কবির মহারজন তাঁর হাত-পা নাড়াতে পারছেন না। তাৎক্ষণিকভাবে তাদের উন্নত চিকিৎসার জন্য আকাশপথে রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

উদ্ধার পাওয়া কবির মহারজনের ভাই আমির মহারজন জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানলেও সংবাদমাধ্যমের মাধ্যমে ভাইয়ের অলৌকিক বেঁচে ফেরার খবর পেয়ে হাসপাতালে যাচ্ছেন। এই খবরে তাঁদের পুরো পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সংকটময় এই সময়ে এই উদ্ধার ঘটনা ধ্বংসস্তূপের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর