কক্সবাজারের টেকনাফের বাহারছড়া থেকে পাঁচ অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক টেকনাফের বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা হতে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা পাঁচজন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ৯টায় দুইজন অপহরণকারীকে আটক করা হয়।
এরইমধ্যে উদ্ধার ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আটক অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মানব পাচার ও অপহরণ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান এ কর্মকর্তা।
সেনাবাহিনী ও আনসারে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ছয়
শ্রেণিকক্ষে ঢুকে অর্ধশত শিক্ষার্থী পেটালেন এক ছাত্রনেতা