সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে আবারও আগুন

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পিএম

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িতে আবারও আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। 

বুধবার (১ অক্টোবর) বিকেলে শহরের উত্তর তেহমনী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিলো।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে একদল লোক উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়। সেখান থেকে তারা সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর বাড়িতে যায়। পরে বাড়ির নিচতলায় আগুন দেয় তারা।

এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়িটিতে অগ্নিসংযোগ করা হলো। স্থানীয় একটি সূত্র জানায়, নুর উদ্দিন চৌধুরী নয়ন বর্তমানে ভারতে আছেন। তার পরিবারের কেউ বাড়িটিতে থাকেন না।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িটি ৪ আগস্টে পোড়ানো হয়েছিলো ফলে বাড়ির অবকাঠামোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে। আমরা তথ্য পেয়েছি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছি। 

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ; যে কোনো গ্রেপ্তার বা বাড়তি তথ্য পাওয়া গেলেই সংবাদমাধ্যমে জানানো হবে। ঘটনাস্থলের স্থানীয়দের দাবি ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে। 

আরবিএস
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর