পল্লী চিকিৎসক দম্পতিকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১ পিএম

কুমিল্লার সুবর্ণপুরে শ্বাসরোধে পল্লী চিকিৎসক দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার আদর্শ সদরের সুবর্ণপুরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, তদন্তে ঘটনার রহস্য বের হয়ে আসবে। 

রোববার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকার মীর বাড়িতে এ নির্মম হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর। 

আরও পড়ুন: টেকনাফে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

পরিবারের সদস্যরা জানায়, রোববার মধ্যরাতে বৃষ্টির সময় সাত-আটজন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা দম্পতির হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেওয়ায় শ্বাসরোধে তাদেরকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ধারণা করছি তাদের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশসহ পিবিআই ও সিআইডি টিম বিষয়টি তদন্ত করছে। 

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


একাত্তর/এসজে 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর