দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৭ পিএম

রাজবাড়ী জেলা সদরের রায়নগর এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ সুফিয়া আক্তার নদী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদক কারবারি সুফিয়া আক্তার নদী রায়নগর এলাকার কামাল শেখের মেয়ে। 

রোববার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে রক্ষিত দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশে জেলায় মাদকবিরোধী অভিযান চলমান আছে। তারই ধারাবাহিকতায় আমরা জানতে পারি নারী মাদক কারবারি বিক্রির জন্য দুই কেজি গাঁজা নিয়ে তার বাড়িতে অবস্থান করছে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে জব্দ করা হয় দুই কেজি গাঁজা। 

আরও পড়ুন: পল্লী চিকিৎসক দম্পতিকে শ্বাসরোধে হত্যা

ওসি আরো জানান, এ ব্যাপারে মামলা দায়েরের পর তাকে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক আইনে আরো দুটি মামলা চলমান রয়েছে।


একাত্তর/এসজে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর