বান্দরবানে ১৮৭ ভোটকেন্দ্রের ১৫৮টিই ঝুঁকিপূর্ণ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাহাড়ি জেলা বান্দরবানে নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বান্দরবান-৩০০ আসনে মোট ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে রোববার বিকেল থেকেই জেলার সব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নির্বাচন সংশ্লিষ্ট জনবল পাঠানো হয়েছে। তবে ৭ ফেব্রুয়ারি থেকে দুর্গমতার কারণে রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলিকদম উপজেলার ১১টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম এবং নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো কার্যক্রম শুরু হলেও আজ মঙ্গলবার সর্বশেষ সে কার্যক্রম শেষ হয়েছে। 

বান্দরবান-৩০০নং আসনের আওতায় রয়েছে ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।

বান্দরবান জেলা নির্বাচন অফিসার মো. কামরুল আলম জানান, গত ৬ জানুয়ারি থেকে প্রতিটি উপজেলায় ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। উপজেলা থেকে কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানোর কাজ গতকাল ও আজ সম্পন্ন হচ্ছে।

নির্বাচনী মাঠে প্রার্থীদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণের কারণে জেলার সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় মোতায়েন করা হয়েছে প্রায় ১৩০০ পুলিশ সদস্য, ২৩০০ সেনাবাহিনী সদস্য, ২১ প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক র‍্যাব ও আনসার সদস্য।

দুর্গম পাহাড়ি পথ আর নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশা প্রশাসনের। এখন ভোটের দিন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় পাহাড়ের মানুষ।

আরবিএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর