কুড়িগ্রামে হিমাগার ভর্তি আলু, বিপাকে ব্যবসায়ী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:০৪ পিএম

আলুর দরপতনে কুড়িগ্রামে কৃষকসহ ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। গেল বছরে লাভ বেশি পাওয়ায়, এবছর কৃষকেরা বেশি জমিতে আলু আবাদ করেন। ফলনও পান বাম্পার। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও হোটেলসহ খাবারের দোকানগুলো বন্ধ থাকায় বাজারে আলুর বিক্রি কমে যায়। ফলে চাহিদা না থাকায় হিমাগারগুলোতে সংরক্ষিত বিপুল পরিমান আলু অবিক্রীতই রয়ে গেছে। 

এ পরিস্থিতিতে লাভের আশায় আলু মজুত করে এখন বড় লোকসানের মুখে পড়েছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। গত বছর করোনা ও বন্যায় অসহায় মানুষদের পাশে সরকারি সাহায্যের পাশাপাশি অনেক মানুষ এগিয়ে আসায় ত্রাণ সামগ্রীর মধ্যে আলুই ছিল অন্যতম সামগ্রী। ফলে সে বছর আলুতে প্রচুর লাভের মুখ দেখেন আলু ব্যবসায়ীরা। 

ফলে এবছর লাভের আশায় চাষীরা  আলু চাষে একটু  বেশি মনোনিবেশ করেন। বেশি দামের আশায় অনেকে আলু হিমাগারে মজুদ করেন। কিন্তু বাজারে ভালো দাম না থাকায় এখন লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। লোকসান ঠেকাতে আলু  রপ্তানির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এবছর হিমাগার খরচসহ প্রতি কেজিতে উৎপাদন খরচ পড়ছে  ১৮ থেকে ২০ টাকা। আর বর্তমান আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০ থেকে সাড়ে ১০ টাকায়। এতে প্রতি কেজিতে লোকসান গুনতে হচ্ছে সাড়ে ৭ থেকে সাড়ে ৯ টাকা। 

আরও পড়ুন: করোনা টিকা নিয়ে নতুন চ্যালেঞ্জের সামনে সরকার

আবার বর্তমানে প্রতি বস্তা ডায়মন্ড আলুর দাম ৬০০ টাকা। হিমাগারের ভাড়া প্রতি বস্তা ২৬০ টাকা এবং আলু সংরক্ষণের জন্য প্রতিটি খালি বস্তা কিনতে  হয়েছিল একশ টাকায়। তাই হিমাগারগুলোতে পাইকারি ব্যবসায়ী না যাওয়ায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

এতে করে হিমাগারগুলোতে আলু পচে নষ্টও হচ্ছে ব্যাপক হারে। এবিষয়ে ব্যবসায়ীরা জানান, ভালো দাম পাওয়ার আশায় হিমাগার থেকে ঋণ নিয়ে আলু সংরক্ষণ করেছিলেন তারা। কিন্তু আলুর দাম কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামের আলু চাষী আব্দুর রাজ্জাক  জানান, প্রতি বছর প্রায় ১০০ একর জমিতে আলুর আবাদ করেন তিনি। এখন প্রতি কেজি আলু ১০ থেকে সাড়ে ১০ টাকায় বিক্রি হচ্ছে। এতে এ বছর প্রায় ৫০ থেকে ৫৫ লাখ টাকার মতো লোকসান গুনতে হবে তার। লোকসান ঠেকাতে এবং কৃষক বাঁচাতে সরকারকে আলু বিদেশে রপ্তানি করার দাবি জানান তিনি। 

একই ইউনিয়নের হেমেরকুটি গ্রামের আলম মিয়া অভিযোগ করেন, গত বছর আলুর দাম বৃদ্ধি পাওয়ায় প্রশাসন থেকে বারবার দাম কমানোর জন্য এসেছে। দাম নির্ধারণ করে দিয়েছে। এবছর তো আমরা দাম পাচ্ছি না। এবছর কেউ আসে না, কৃষক মরলেও কেউ দেখে না।

আরও পড়ুন: করোনায় একদিনে মৃত্যু ৬৫, নতুন রোগী দুই হাজার ৭১০

এদিকে সেকেন্দার বীজ হিমাগার লিমিটেড এর মালিক মো. সেকেন্দার আলী জানান, প্রতিটি হিমাগারের মালিক আলুর বিপরীতে কৃষকদের ঋণ দিয়েছেন। কিন্তু বর্তমানে আলুর বাজারদর কম থাকায় এখনো প্রতিটি হিমাগারে প্রায় ৭০ ভাগ আলু সংরক্ষণে রয়েছে। এভাবে আলুর দর নামতে থাকেলে চাষী ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু বের করার আশা ছেড়ে দেবেন। এতে হিমাগারের মালিকদেরও লোকসান গুনতে হবে। 

সার্বিক বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, এবারে আলুর মৌসুমে বীজের দাম বেড়ে যাওয়ায় আলুর উৎপাদন খরচ বেশি হয়েছে। এছাড়া অন্যবারের মতো এবার বৃষ্টি না হওয়ায় শাকসবজিও নষ্ট হয়নি। এর ফলে আলুর উৎপাদন বৃদ্ধি ও শাকসবজির বাম্পার ফলনে আলুর দাম কম।


একাত্তর/আরএইচ

মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর