ফুটবল উন্মাদনায় রঙিন যমুনার চর, যেখানে বটগাছও পরে আর্জেন্টিনার জার্সি!

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি। তবে সিরাজগঞ্জের বেলকুচিতে আর্জেন্টিনার সমর্থকেরা ভালোবাসার প্রকাশে বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী উপায়—রাঙিয়ে তুলেছেন একটি বিশাল বটগাছ।

দূর থেকে দেখলে মনে হবে, প্রকৃতি যেন আর্জেন্টিনার চিরচেনা আকাশি-সাদা পতাকার সাজে সেজেছে। গাছের কাণ্ড থেকে শুরু করে ডালপালা—সবখানেই আকাশি ও সাদা রঙের ছোঁয়া। যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা বিশাল এক আর্জেন্টিনার পতাকাই সমর্থকদের স্বাগত জানাচ্ছে।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সীমান্তবর্তী আজগড়া-জামতৈল খেয়াঘাটের পূর্বপাশে যমুনার চরে দাঁড়িয়ে থাকা আড়াই যুগেরও বেশি পুরোনো এই বটগাছটি এতদিন পথচলতি মানুষের ছায়া দিত। এখন এটি পরিচিতি পেয়েছে ‘আর্জেন্টিনা বটগাছ’ নামে।

স্থানীয়দের চাঁদায় প্রায় ১০ হাজার টাকার রঙ কিনে যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী ১৯ জন প্রায় দুই সপ্তাহ ধরে গাছটি রাঙিয়েছেন। কেউ দিয়েছেন পাঁচ টাকা, কেউ ১০ টাকা, আবার কেউ ১০০ টাকা। এভাবেই সবার ছোট ছোট অবদানে ফুটে উঠেছে প্রিয় দলের প্রতি নিখাদ ভালোবাসা।

তবে এই উন্মাদনার শুরু এবার নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও প্রথমবার গাছটিকে এভাবে সাজানো হয়েছিল। এবার ২০২৬ সালের বিশ্বকাপ উপলক্ষে নতুন করে গাছটি রাঙানো হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। কোনো ব্যক্তিবিশেষ নয়, বরং এলাকার প্রবীণ থেকে শুরু করে তরুণ—সবাই অংশ নিয়েছেন এই আয়োজনে।

গাছটির ওপরে উড়ছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা। নিচে চায়ের দোকানে বড় পর্দায় খেলা উপভোগ করছেন সমর্থকেরা। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ থাকলে চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে জড়ো হন। তখন পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। থাকে রান্না করা খাবারের আয়োজন, সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জা। এসব আয়োজনের জন্যও স্থানীয়রাই চাঁদা তোলেন।

এমন ব্যতিক্রমী উদ্যোগের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এখন প্রতিদিনই দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমী ও দর্শনার্থীরা ভিড় করছেন গাছটি দেখতে। কেউ সেলফি তুলছেন, কেউ আবার পরিবার নিয়ে ঘুরতে আসছেন।

উদ্যোক্তা ও আর্জেন্টিনা সমর্থক কাওসার আহমেদ বলেন, দ্বিতীয়বারের মতো এই বটগাছটি নীল-সাদা রঙে রাঙানো হয়েছে। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা এবং ফুটবল তারকা লিওনেল মেসির বিদায়ী বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। তিনি আরও বলেন, ফুটবলের উন্মাদনা এখন যমুনার চরেও ছড়িয়ে পড়েছে। সারা দিনের কাজ শেষে বিকেল কিংবা সন্ধ্যায় এখানে বসে সবাই আলোচনা করেন, ২০২৬ বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত কোন দল জিতবে।

অনেক দূরের দেশ আর্জেন্টিনা হয়তো কোনো দিন জানবেও না বেলকুচির এই বটগাছটির কথা। তবে ফুটবল যে ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে এক সুতোয় বেঁধে রাখতে পারে, সিরাজগঞ্জের এই আকাশি-সাদা বটগাছটি যেন তারই এক অনন্য প্রতীক।

আরবিএস
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
মাঠের খেলা শুরু হতে এখনও কয়েক ঘণ্টা বাকি, কিন্তু তার আগেই বিশ্বকাপের উত্তাপ পৌঁছে গেছে উপকূলের দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে। সমর্থকদের উৎসবমুখর আয়োজনে সাগরপাড়ের এই জনপদ যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত...
প্রিয় দলকে সমর্থন জানাতে শিশু থেকে শুরু করে নানা বয়সী ফুটবলপ্রেমী দর্শক-ভক্ত-সমর্থকরা ইতিমধ্যেই পতাকা ওড়ানো ও জার্সি কেনার ধুম শুরু করেছেন।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর