স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীনদের মতো বেয়াদব তৈরি করেছে: এ্যানি

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম

স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জামায়াত-শিবিরের নেতৃত্বেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামের নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর শহরের এন আহমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জুলাই সমাবেশে’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারাই আজ নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো বেয়াদবদের তৈরি করেছে। বাংলাদেশে বিরোধী দল মূলত একটাই—জামায়াত-শিবির। এনসিপি নামে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, তারা জামায়াত-শিবিরের নেতৃত্বেই একাকার হয়ে গেছে।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৫ আগস্টের পর তারা শুধু জুলাইয়ের স্মৃতিকেই নয়, পুরো বাংলাদেশকে বিভক্ত করেছে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরিয়েছে। ২০২৩ সালের ১৮ জুলাই লক্ষ্মীপুরে আমাদের চোখের সামনে কৃষকদল নেতা সজীবকে হত্যা করা হয়েছিল। তখন এই তথাকথিত রাজাকারেরা কোথায় ছিল? ১৭ বছর কোথায় ছিল? তারা আসলে ৫ আগস্ট-পরবর্তী ‘জুলাইযোদ্ধা’। আন্দোলন-সংগ্রামে তাদের প্রকৃত কোনো ভূমিকা ছিল না।

তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী ধারা মূলত দুটি—একটি জামায়াত-শিবির এবং অপরটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশি জাতীয়তাবাদী ধারা। তারা প্রতিনিয়ত গায়ে পড়ে ঝগড়া করছে এবং তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। দেশের মানুষ এখনও ধৈর্য ধরে আছে।

বিএনপির শৃঙ্খলার কথা উল্লেখ করে এ্যানি বলেন, বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন বক্তব্য বিএনপিতে সহ্য করা হয় না। তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত কঠোর। দল থেকে বহিষ্কৃতদের তালিকা দেখলেই বোঝা যায়, এখানে কোনো বেয়াদবের প্রশ্রয় নেই।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ স্থানীয় নেতারা।

আরবিএস
সংসদে সহায়তার কথা বললেও বাইরে গিয়ে সরকারের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করার জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার প্রশ্ন, ছয়...
বিরোধী দলের উদ্দেশে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, লংমার্চ থেকে বিরত থাকেন। জনতার কাতারে আসেন।
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে। 
চলতি সপ্তাহে বহুল আলোচিত ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তাইওয়ানের কাছে সকল প্রকার অস্ত্র বিক্রি ও পূর্বের অর্ডারের ডেলিভারি বন্ধের জন্য জোরালো চাপ সৃষ্টি করতে পারেন চীনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর