পায়ের পচনে ভুগছিলেন রনা, আশার আলো হয়ে পাশে ডেপুটি স্পিকার

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

দীর্ঘদিন ধরে পায়ে মারাত্মক পচন রোগে আক্রান্ত হয়ে চরম যন্ত্রণায় দিন কাটাচ্ছিলেন নেত্রকোণার দুর্গাপুর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের বাসিন্দা রনা রংদী (৬৫)। উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  

শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার হৃদরোগ হাসপাতালে রুনা রংদীকে দেখতে যান ডেপুটি স্পিকার। এসময় তিনি রুনা রংদীর উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে পায়ের পচনের তীব্র যন্ত্রণা নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন রনা রংদী। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তার অসহায়ত্বের খবর জানতে পেরে প্রথমে ময়মনসিংহে এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

পরবর্তীতে স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্পিকার মহোদয়ের মানবিক টিমের মাধ্যমে রনা রংদীকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে তাকে ময়মনসিংহের চরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে রনা রংদীর শরীরের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় রনা রংদীর শরীরে দুটি ব্লক ধরা পড়ে। এর ফলে পায়ে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ায় রক্ত চলাচল কমে যায় এরই ফলশ্রুতিতে পায়ে পচন ধরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে ঢাকায় তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

রনা রংদী বলেন, দীর্ঘদিন ধরে পায়ের এই পচনের যন্ত্রণায় আমি তিলে তিলে কষ্ট পাচ্ছিলাম। যন্ত্রণায় রাতে যখন ছটফট করতাম, তখন মনে হতো আমার পাশে দাঁড়ানোর বা দেখার মতো হয়তো আর কেউ নেই। চিকিৎসার খরচ চালানো আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। আশার আলো যখন প্রায় নিভে আসছিল, ঠিক তখনই মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার চিকিৎসার দায়িত্ব নিলেন, আমি উনার প্রতি কৃতজ্ঞ।

রনা আরও বলেন, তিনি শুধু সাহায্যের হাত বাড়িয়ে দেননি, আমার চিকিৎসার দায়িত্ব নিয়ে আমার বুকে আবার বেঁচে থাকার আশা জাগিয়েছেন। তার এই মহানুভবতা ও ভালোবাসার কথা আমি কখনো ভুলব না। আজ আমার মনে হচ্ছে, ঈশ্বর হয়তো আমাকে একেবারেই একা ফেলে দেননি। তার মতো দরদি মানুষ পাশে থাকলে, আমার মতো অসহায় মানুষরা ভালো হয়ে ওঠার স্বপ্ন দেখতে পাবে। ঈশ্বর উনার মঙ্গল করুন।

এনিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের সেবায় এগিয়ে আসাই আমাদের প্রধান দায়িত্ব। রনা রংদী যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছি। আসুন, আমরা তার জন্য দোয়া করি, যেন তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন। মানবতার কল্যাণে আমাদের কাজ অব্যাহত থাকবে, ইনশাল্লাহ।

আরবিএস
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো থেকে শুরু করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা- গ্রামীণ নারীদের নীরব বিপ্লব ছড়িয়ে রয়েছে কৃষির প্রতিটি পরতে। দেশীয় বীজ টিকিয়ে রাখা, সম্পূর্ণ বিষমুক্ত উপায়ে শাকসবজি চাষ,...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে অব্যাহত হামলার কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তা অনিশ্চয়তার মুখে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর