পার্কিং নিয়ে দ্বন্দ্বে পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি, গ্রেপ্তার এক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২২ বোরের একটি রিভলবারও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি।

পুলিশ সুপার বলেন, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা হাইওয়ে থানার পাশে একটি প্রাইভেটকার নিয়ে আসেন হামিদুল গাজী। ওই সময় গাড়িতে তার সঙ্গে একজন নারীও ছিলেন। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে গাড়িতে বসেই ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন হামিদুল। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মামলা করা হয়। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারার পাশাপাশি দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর র‍্যাব-১ ঢাকার সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ বনানী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা নারী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনিকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে হামিদুল গাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরবিএস
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে ইন্টার মায়ামির প্রথমবার 'কাম্পিওনেস কাপ' জয়ের রাতে এক রাজকীয় কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে নিজের ১০০তম গোলটি উদযাপন করার পর এই ৩৯ বছর বয়সী...
সিটি ব্যাংক তার ভ্যালু গ্রাহকদের দৈনন্দিন সুবিধা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে।
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
পশ্চিমা সঙ্গীত তারকা নিক জোনাসের ৩৪তম জন্মদিনে তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরালেন বলিউড তথা হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের বিশেষ দিনটিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালোবাসায় মোড়ানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর