পুকুরে গোসলে নেমে দুই বোনের ডুবে মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের পূর্ব ডালবুগঞ্জ গ্রামে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে নিজ বাড়ির পুকুর থেকে মাছ ধরার জাল টেনে ডুবে যাওয়া দুই বোনের মরদেহ উদ্ধার করে স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা।

নিহত দুই বোন পূর্ব ডালবুগঞ্জ গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে আয়েশা (৯) ও জুয়েল শিকদারের মেয়ে খাদিজা (৮)।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আয়েশা ও খাদিজা দুপুরে গোসল করার জন্য পুকুর পাড়ে যায়। এরপর থেকে নিখোঁজ ছিলো তারা। পরিবারের লোকজন তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুর পাড়ে এসে তাদের গামছা দেখতে পেয়ে পুকুরে খুঁজতে শুরু করে। পরে মাছ ধরার জাল টেনে পুকুর থেকে দুই বোনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, দুই বোনের পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ  পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর