মাটি খুঁড়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

পটুয়াখালীর দুমকিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এবং জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে। শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে একটি বাড়ির বাগানের মাটি খুঁড়ে এগুলো উদ্ধার করা হয়।

আটক দুই মাদককারবারি হলেন, সাতানী গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের মোহসীন শেখ (৩৮)। আটক ব্যক্তিরা সম্পর্কে শাশুড়ি-জামাই। অভিযান টের পেয়ে পালিয়ে যান আলেয়া বেগমের স্বামী আব্দুল মন্নান হাওলাদার ও ছেলে রিপন।

পটুয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, অভিযানে বাগানের মাটি খুঁড়ে চারটি পলিপ্যাকের মধ্যে ১০০ পিস করে মোট ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আসামিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, যে বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার হয়েছে, ওই বাড়ির লোকজন চিহ্নিত মাদক কারবারি এবং তাদের ছেলে রিপনের বিরুদ্ধে আগের মাদক মামলা রয়েছে।

একাত্তর/পিএজে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর