ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনা বাড়ছেই

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১০:২৭ এএম

ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর ৩০ কিলোমিটার এলাকায় বাস দুর্ঘটনা বেড়েই চলছে। চালকরা বলছেন, অদক্ষ চালক ও অবৈধ তিন চাকার যানের জন্য ঘটছে দুর্ঘটনা-প্রাণহানি। তবে পুলিশের দাবি, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা আইনের সহায়তা না চাওয়ায়, নিরুপায় তারা।

এদিকে দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির।

পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের সড়কে গাড়ি চলাচল বেড়েছে কয়েকগুণ। যানবাহন বাড়ায় সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এদিকে, ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীর মাত্র ৩০ কিলোমিটার পথেই গত দেড় বছরে ছোট-বড় দুর্ঘটনার সংখ্যা একশ’ ছাড়িয়েছে।

বাস চালকরা বলছেন, মহাসড়কে অদক্ষ চালক, অবৈধ অটোরিকশা ও থ্রি হুইলার দুর্ঘটনার বড় কারণ।

পুলিশ বলছে, দুর্ঘটনার পর মামলা না করায় আইনের আওতায় আনা যাচ্ছে না দোষীদের।

বরগুনার আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, যদি ক্ষতিগ্রস্ত পক্ষ আইনি সহায়তা না চায়- আমরা তো তাদের জোরাজুরি করতে পারি না। যথাযথভাবে সবাই সোচ্চার হলেই কমবে দুর্ঘটনা।

জেলার পুলিশ সুপার আব্দুস ছালাম বলছেন, যাত্রী চাপ বাড়ায় হাইওয়ে পুলিশের ক্যাম্প করার চেষ্টা চলছে।

আমতলী যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি শাহাবুদ্দিন পান্না জানান, পায়রা বিদ্যুৎকেন্দ্র ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বাড়লেও সড়ক ব্যবস্থাপনা বাড়েনি।

এই সড়কে গত দেড় বছরে ছোট-বড় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন, আহত হয়েছেন অন্তত সাড়ে তিনশ’ মানুষ।

একাত্তর/আরএ
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর