রোববার শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, জেলেরা প্রস্তুত

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৮ এএম

রোববার মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। শেষ সময়ে সাগর যাত্রার প্রস্তুতিতে যেনো দম ফেলার উপায় নেই জেলেদের।

জেলেসহ মৎস্য সংশ্লিষ্টরা এখন মাছ ধরার স্বপ্নে বিভোর। জেলেদের আশা, এবার তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ। প্রস্তুত তারা।

সরেজমিনে দেখা যায়, নিষেধাজ্ঞার শেষ সময়ে জাল-দড়ি গুছিয়ে প্রস্তুতি নিচ্ছেন বরগুনা উপকূলের লক্ষাধিক জেলে।

জেলেরা জানান, একের পর এক বৈরি আবহাওয়ায় চলতি ইলিশ মৌসুমে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন তারা। এছাড়াও জ্বালানি তেলসহ নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে যখন বেহাল অবস্থা। ২২ দিনের নিষেধাজ্ঞায় বেকার হয়ে পড়েছেন অনেক জেলে।

রোববার মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হবার সাথে সাথে মাছ শিকার শুরু করবেন তারা। এর আগে গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমার শেষের দিকে (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর) গভীর সমুদ্র থেকে নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ। ইলিশের বাধাহীন প্রজননের জন্য ওই সময়টাতে সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।

সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রোববার রাত ১২টায়। ট্রলার মেরামত, নতুন জাল তৈরি ও পুরনো জাল সেলাইসহ সমুদ্রে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করে অপেক্ষায় আছেন উপকূলের জেলেরা। সাগরে ৮-১০ দিন অবস্থান করার মতো খাবারও প্রস্তুত করা হচ্ছে।

একাত্তর/আরএ
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ ও বাজারজাতকরণের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে।
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জারি থাকা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। ইতিমধ্যে মেঘনায় নামার প্রস্তুতি নিচ্ছেন লক্ষ্মীপুরের অর্ধ লক্ষাধিক জেলে। কেউ জাল সারছেন, কেউ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর