জুলাই আন্দোলনে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে তারেক রহমান

আপডেট : ০২ মে ২০২৫, ০৭:০৭ পিএম

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টি শক্তি হারানো রায়হানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ৪ আগস্ট বরিশালের চৌমাথায় গুলিবিদ্ধ হন তিনি।

শুক্রবার (২ মে) তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম বরিশাল শহরে কালি বাড়ী রোডস্থ আহত রায়হানের বাসায় যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সাহায্য ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং চিকিৎসা সম্পর্কিত যাবতীয় সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জুলাই যোদ্ধা রায়হান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মো. রাইয়ান আহমেদ রায়হান স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পরিবারের বড় সন্তান। পিতা একজন কারারক্ষী, টিউশনি করেই নিজের খরচ সামলাতেন।

গত ৪ আগস্ট সরকার পতনের দাবিতে বরিশালের চৌমাথা এলাকায় মিছিল করার সময় একে একে ৫৬টি স্প্রিন্টার বুলেট তার মুখমণ্ডলে বিদ্ধ হয়ে হারান বাম চোখের দৃষ্টি। ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর পরিবারের হাল ধরার স্বপ্ন ছেলেটার কিন্তু ঘাতকের বুলেট সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেয়।

রায়হানকে আর্থিক সহায়তা প্রদানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. জামশেদ আলী, ডা. মিজানুর রহমান, ডা. রিয়াদুর রহমান, ডা. মহিবুল্লাহ, ডা. ফয়সাল খান, ডা. সৈকত, ডা. রেজওয়ান তাহসিনসহ তার চিকিৎসার প্রদানকারী অন্যান্য চিকিৎসক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।

একাত্তর/আরএ
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এ সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর