টয়লেট থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ মিললো খালে, রহস্য

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম

পটুয়াখালীতে নিখোঁজের তিন দিন পর এক খাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের ভাষ্য, এর আগে টয়লেটে যাওয়ার পর এক ঝাঁঝালো গন্ধে অজ্ঞান হয়ে যায় বড় বোন। তখন থেকেই নিখোঁজ ছিলো কিশোরীটি। কয়েকদিন আগে থেকে কিশোরীটিকে হত্যা হুমকি দেওয়া হচ্ছিলো বলেও জানিয়েছে পরিবার।

শনিবার (২৩ আগস্ট) সকালে জেলার বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়ণপাশা গ্রামে একটি স্লুইস গেটের পাশে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই কিশোরীর নাম ঊর্মি আক্তার (১৪)। সে ওই ইউনিয়নের কুম্ভখালী গ্রামের অটোরিকশার চালক নজরুল বয়াতির মেয়ে। তিন বোনের মধ্যে সে ছিলো সবার ছোট।  

পরিবার সূত্র জানিয়েছে, স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে ঊর্মি। তবে আর্থিক সঙ্কটের কারণে কিছুদিন আগে তার মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, সকালে ওই খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে উদ্ধার করে। 

ঊর্মির মা আমেনা বেগম বলেন, বৃহস্পতিবার রাতে মেঝো মেয়ে লামিয়াকে সঙ্গে নিয়ে টয়লেটে যায় ঊর্মি। এরপর হঠাৎ ঝাঁঝালো এক গন্ধে লামিয়া অজ্ঞান হয়ে পড়ে। দীর্ঘ সময়েও মেয়েরা না ফেরায় আমি বাইরে গিয়ে লামিয়াকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। কিন্তু ঊর্মিকে কোথাও খুঁজে না পেয়ে চিৎকার শুরু করি। পরে মাথায় পানি ঢেলে লামিয়ার জ্ঞান ফেরানো হয়। 

তিনি আরও বলেন, কয়েকদিন ধরে কেউ একজন আমার মেয়েকে হত্যার হুমকি দিচ্ছিলো। কিন্তু ভয়ে ঊর্মি কারো নাম বলেনি। আমি মনে করি, মেয়েকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই নির্মম হত্যার বিচার চাই।

লামিয়া জানান, ঊর্মি টর্চলাইট নিয়ে টয়লেটে ঢোকে। আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ আমি এক ধরনের গন্ধে অজ্ঞান হয়ে যাই। তারপর কী ঘটেছে, কিছুই মনে নেই।

বাউফল থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান সরকার বলেন, ঊর্মি নিখোঁজ হওয়ার পর তার মা আমেনা বেগম শুক্রবার বাউফল থানায় অভিযোগ দায়ের করতে আসেন। মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর