গলাচিপায় গরুচোরের উৎপাত বৃদ্ধি, একরাতে ফাঁকা দুই গোয়ালঘর

আপডেট : ১৯ মে ২০২৬, ০৪:০৬ পিএম

পটুয়াখালীর গলাচিপায় একই রাতে দুই কৃষকের আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কৃষকেরা তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।

সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কোটখালী গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ হাওলাদারের ছেলে মোজাম্মেল হাওলাদার দীর্ঘদিন ধরে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার গোয়ালে থাকা আটটি গরুর মধ্যে সোমবার গভীর রাতে চোরের দল পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখে তিনি হতবাক হয়ে পড়েন।

অপরদিকে, একই গ্রামের নিতাই চন্দ্র শীলের ছেলে দীপঙ্কর চন্দ্র শীলের গোয়ালঘর থেকেও তিনটি গরু চুরি হয়েছে। তার গোয়ালে তিনটি গরু ছিল এবং চোরেরা সবকটিই নিয়ে গেছে। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরে একটি গরুও না দেখে তিনি সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েন। 

স্থানীয়দের দাবি, চুরি হওয়া এই আটটি গরুর বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

এলাকাবাসীর অভিযোগ, একই এলাকায় প্রায় এক মাস আগেও হুমায়ুন কবির নামে এক কৃষকের ছয়টি গরু চুরি হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত সেই চুরির ঘটনার কোনো রহস্য উদঘাটন হয়নি।

কোটখালী গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মজিবুর রহমান বলেন, একটির পর একটি গরু চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাত জেগে পাহারা দিয়েও চোরদের দৌরাত্ম্য ঠেকানো যাচ্ছে না।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন সিকদার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই চুরির ঘটনায় পুলিশের তদন্ত চলছে এবং জড়িত চোর চক্রকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর