খাগড়াছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্রসহ ইউপিডিএফের এক কর্মীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট  উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে জেলার গুইমারা উপজেলার কবুতরছড়া এলাকায় অভিযান চালিয়ে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা সেনা জোনের পরশুরাম আর্মি ক্যাম্প ও গুইমারা থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম রীতি বাবু ত্রিপুরা (১৯)। তিনি গুইমারা উপজেলার মেরুং পাড়ার বাসিন্দা। বাবু ইউপিডিএফের মূল দলের সদস্য বলে জানিয়েছে যৌথ বাহিনী।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, বাবু ত্রিপুরা ইউপিডিএফ প্রসীত দলের স্থানীয় চাঁদা কালেক্টর বলে সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। 

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর