টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা ও সাত কৃষক মুক্ত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০১:১২ পিএম

কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গা ও স্থানীয় সাত কৃষক মুক্ত হয়েছেন। সূত্র বলছে, মুক্তিতে জনপ্রতি ৯ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে। তবে এ নিয়ে পরিবারগুলোর কেউ কথা বলতে রাজি হননি।

সোমবার ভোরে উপজেলার কানজর পাড়া পাহাড় থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী জানান, অপহৃত সবাই ঘরে ফিরেছেন। তবে তারা মুক্তিপণের বিষয়টি আড়াল করছেন। তারা ধারণা, মুক্তিপণ ছাড়া ছেড়ে দেওয়ার কথা নয়।

এ ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন একাত্তরকে বলেন, অপহৃতরা ঘরে ফিরেছেন। তবে মুক্তিপণের বিষয়টি জানেন না।

এর আগে শনিবার (০২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এরপর পরিবারে মুক্তিপণ চায় অপহরণকারীরা। 

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর