দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর গ্রুপের এডমিন গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:২২ পিএম

বান্দরবানের আলীকদমে দুই পর্যটকের মৃত্যুর ঘটনায় ফেসবুক ভিত্তিক ভ্রমণ গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’ -এর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো হাসান চৌধুরী শুভ নামের এক পর্যটকের খোঁজ মেলেনি।

শনিবার (১৪ জুন) আলীকদম থানা পুলিশ বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করে।

এদিন পর্যটক স্মৃতি আক্তারের বাবা মো. হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করলে বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করে পুলিশ।

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন জানান, দায়িত্ব অবহেলার অভিযোগে বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে বর্ষা ইসলাম বৃষ্টি পুলিশ হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বর্ষাকে আদালতে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, স্মৃতি আক্তার (২৪) ঈদুল ফিতর উপলক্ষ্যে গ্রুপটির আয়োজিত ‘ক্রিসতং-রুংরাং সামিট’ ট্যুরে অংশ নিতে গত ৮ জুন ঢাকার রামপুরা থেকে যাত্রা শুরু করেন। অভিযুক্ত বর্ষা ইসলাম প্রশাসনের কোনো অনুমতি কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি ছাড়াই ৩৩ জন সদস্য নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ট্যুর পরিচালনা করেন। মাত্র এক জন স্থানীয় গাইড এবং পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী ছাড়াই পুরো আয়োজন চালানো হয়।

এছাড়া অভিজ্ঞতাহীন সহকারী হাসান চৌধুরী শুভকে দায়িত্ব দিয়ে ২১ জন পর্যটককে পাহাড়ি ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে আলীকদমের দিকে পাঠানো হয়। ১১ জুন বিকেলে কুরুকপাতা ইউনিয়নের শামুক ঝর্ণা এলাকায় প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নামে। এতে পানির স্রোতে স্মৃতি আক্তার, সহকারী হাসান চৌধুরী শুভ এবং আরেক পর্যটক শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন।

পরদিন ১২ জুন মাতামুহুরী নদী থেকে শেখ জুবাইরুল ইসলামের এবং ১৩ জুন তৈন খাল থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী শুভ এখনো নিখোঁজ।

একাত্তর/আরএ
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর