হাতিয়ায় ইলিশ ধরার অপরাধে ৪৬ জেলের কারাদণ্ড

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০১:০০ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মা ইলিশ ধরার অপরাধে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৪৬ জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। এসময় পাঁচটি ট্রলারসহ অভিযুক্তদের কাছ থেকে জব্দ করা হয় প্রায় দুই টন ইলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ-পুলিশের একটি দল।

মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন নিষেধ অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে আটক জেলেদের মধ্যে পাঁচ জনকে ১৫ দিনের জেল এবং ৪১ জনকে ‍দুই হাজার করে জরিমানা করেন।

জব্দ প্রায় দুই টন ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময় ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ
বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ ও বাজারজাতকরণের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর