সীতাকুণ্ডে শিশুকে গলা কেটে হত্যায় অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরাকে গলা কেটে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধর্ষণের চেষ্টা ও পারিবারিক বিরোধের জেরে প্রতিশোধ নিতেই শিশুটিকে নৃসংশভাবে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সীতাকুণ্ড থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের পুলিশ সুপার নাজির আহমেদ খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পাহাড়ি এলাকায় নির্মাণ শ্রমিকরা শিশুটিকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে শিশুটির মৃত্যু হয়।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত বাবু শেখের অবস্থান শনাক্ত করা হয়। পরে সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, পরিবারের ওপর প্রতিশোধ নিতেই শিশুটিকে লক্ষ্যবস্তু করে বাবু শেখ। চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে যায় অভিযুক্ত। পরে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে ফেলে রেখে পালিয়ে যায় বাবু শেখ।

এই ঘটনায় সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার বাবু শেখকে আজই আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর